‘চান্দা না দিয়ে দোকানের সাটার খুলবি না’

মো. মোকলেছুর রহমান নামে এক স্বর্ণব্যবসায়ীর কাছে কোটি চাঁদা দাবি করে সন্ত্রাসীরা রাজধানীর দক্ষিণখানে বাস করেন মো. মোকলেছুর রহমান। শুধু চাঁদাই চায়নি সন্ত্রাসীরা,চাঁদা না পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে জোড় করে ৭টি ব্ল্যাংক চেক ও ৩টি সাদা স্ট্যাম্পে মোকলেসুরের স্বাক্ষর নিয়ে গেছে।

যাওয়ার সময় সন্ত্রাসীরা বলেন ‘চান্দা না দিয়ে দোকানের সাটার খুলবি না’। আজ শনিবার এসব কথা জানান ওই স্বর্ণব্যবসায়ী। এ ঘটনায় গত মঙ্গলবার দক্ষিণখান থানায় মামলা করেছেন ব্যবসায়ী মোকলেছুর। চাঁদাবাজির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলেন আতাউর রহমান। তবে এখনো ধরা পড়েনি সোহেল চৌধুরী লাভলু ও মো. শাকিল নামে অন্য দুই আসামি।

ভুক্তভোগী স্বর্ণব্যবসায়ী জানান, ‘নিউ ইসলাম জুয়েলার্স’ নামে দক্ষিণখানের আশকোনা বাজারে স্বর্ণের দোকানটি তার। স্থানীয় কিছু সন্ত্রাসী ছয় মাস ধরে তাকে জানিয়ে আসছে, এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে। এমনকি তারা কোটি টাকা চাঁদা দাবি করেন। গত ২৩ জানুয়ারি রাতে সন্ত্রাসী আতাউর, সোহেল ও শাকিল দোকানে ঢুকে সাটার ও কেঁচি গেট লাগিয়ে দাবিকৃত চাঁদার টাকা চায়।

মোকলেছুরকে আরও জানান, চাঁদা দিতে অসম্মইতি প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে তাকে জিম্মি করে। এ সময় তার স্ট্যান্ডার্ড ব্যাংকের আশকোনা শাখার ৭টি ব্ল্যাংক চেক এবং ৩টি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনায় জড়িত একজন গ্রেপ্তার হলেও অন্যরা এখনো অধরা।

আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান এই ব্যবসায়ী। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান জানান,
চাঁদা দাবির বিষয়টি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার আতাউর রহমান। আসামির হেফাজত থেকে কয়েকটি চেকের পাতা ও স্ট্যাম্প ফিরে পেতে আদালতে তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। এসআই আরও জানান, আদালত আতাউরের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/কেএ</strong

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর