ঘাটাইলে শাজাহান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নবগঠিত লক্ষিন ইউনিয়নে সিদ্দিখালী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আজ শনিবার (৭ মার্চ) দুুপুর ২টায় শামসুর রহমান শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান, নগদ অর্থ সহায়তা, পুরষ্কার বিতরণ ও শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের নতৃন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুর রহমান খান শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাংগাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আ ন ম বজলুর রহিম (রিপন), ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহিনা সুলতানা শিল্পী, সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন সরকার, কৃষক লীগের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আলমঙ্গীর হোসেন (বাবু), আওয়ামী লীগ নেতা আসিফ সিদ্দিকী প্রমুখ।
বার্তাবাজার/এমকে