আশুলিয়ায় অগ্নিকান্ডে শ্রমিক পল্লীর ৭ কক্ষ ভস্মীভূত

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ভস্মীভূত হলো শ্রমিক কলোনীর সাত কক্ষ। শনিবার (৭ মার্চ) দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার আলিম মাষ্টারের মালিকানাধীন শ্রমিক পল্লীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: বার্তা বাজার

সরেজমিন গেলে শ্রমিক পল্লীর বাসিন্দারা জানান, দুপুরে টিনশেডের একটি কক্ষে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা।

ছবি: বার্তা বাজার

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ততক্ষণে শ্রমিক পল্লীর ছোট-বড় প্রায় সাতটি কক্ষ ও ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শ্রমিক পল্লীর একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর