বড়হাতিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বড়হাতিয়া ব্লাড ব্যাংকের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এই উপলক্ষে চিকিৎসা বঞ্চিত মানুষদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প, ব্লাডগ্রুপ টেস্ট, পুরষ্কার বিতরণ, আলোচনা সভার আয়োজন করা হয়। ৭ই মার্চ শনিবার সকাল ১১ ঘটিকায় বড়হাতিয়া ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক মোঃ রাশেদুল ইসলাম, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এম.ডি জুনাইদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রক্তদান করা একটি মহৎ কাজ। এ ধরনের কাজের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়। আপনাদের ইতিবাচক কর্মকান্ড সব সময় আমাকে পাশে পাবেন।

প্রতিষ্ঠাতা এডমিন মোহাম্মদ জমির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বড়হাতিয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা ডাক্তার সাইফুল ইসলাম টিপু চৌধুরী, বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ ইসমাঈল, ডাক্তার মোহাম্মদ নেছারুল হক, তারেক চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, খোকন চন্দ্র দাস, রফিক মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ তসলিম উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, সাংবাদিক আবদুল করিম সহ প্রমুখ।

পরে বড়হাতিয়া ব্লাড ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি দেশ ও জাতির শান্তি কামনা মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রহিম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর