ঈশ্বরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। ময়মনসিংহ-ভৈরব রেল সড়কের ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশনের হোম সিগন্যালের কাছে শনিবার বেলা ৩ টা ২৫ মিনিটের দিকে লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ঈশাখান এক্সপ্রেস নামের একটি মালবাহী ট্রেন। গৌরীপুর জংশন থেকে বেলা ৩ টার দিকে ছেড়ে ঈশ্বরগঞ্জ স্টেশনের পৌঁছার আগেই হোম সিগনালের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। ঈশ্বরগঞ্জ খেলার মাঠ সংলগ্ন এলাকায় ট্রেনটির শেষের বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে।

ওই অবস্থায় ট্রেনের লাইনচ্যুত বগি থেকে মালামাল অন্য বগিতে নিয়ে বগি রেখেই ট্রেনটি ছেড়ে যায়। কিন্তু ট্রেনের একটি বগি লাইনে আটকা থাকায় ময়মনসিংহ-ভৈরব রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস নামের ট্রেনটি বেলা পৌনে ৪ টা থেকে আটকা পড়েছে ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশনে। দুর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্যুলভ্যান বেলা সাড়ে ৫ টায় দুর্ঘটনা স্থলে পৌঁছে।

ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকাগামী ঈশাখান এক্সপ্রেসের ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ বলা যাচ্ছে না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর