বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাক্ষাৎ করেছেন তার মেজ বোন সেলিমা ইসলাম।
তারপর তিনি সাংবাদিকদের বলেন, তাকে হাসপাতাল থেকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। উনার শরীরের অবস্থা খুব খারাপ।
আজ শনিবার বিকেলে বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার সময় তিনি এ কথা বলেন। সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা খারাপ। মানবিক কারণে হলেও আমি সরকারকে বলব ওনাকে মুক্তি দিন।
এর আগে বিএসএমএমইউতে আজ(শনিবার) বিকেল সোয়া ৩টার দিকে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাকে দেখতে যান। মেজ বোন সেলিমা ইসলাম এবং ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের পাঁচ সদস্য খালেদার সাথে দেখা করতে যান।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডাদেশ নিয়ে কারাবন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন। শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ১ এপ্রিল তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদার চিকিৎসা চলছে।
বার্তাবাজার/কেএ