দ্বিতীয় দফায় দিদির ঘুম ছুটেছে:নরেন্দ্র মোদি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই দিদির ঘুমের ব্যাঘাত ঘটেছে। আর দ্বিতীয় দফায় দিদির ঘুম ছুটেছে।’শনিবার ভারতের দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে এসব কথা বলেন মোদি। মোদি বলেন, মমতা দিদি পশ্চিমবঙ্গে যা করেছেন তাতে ভবিষ্যত কেউ তাকে মাফ করবেন না। তিনি মা, মাটি, মানুষের নামে ধোঁকা দিয়েছেন। একসময় দিদিকে দেখে আমিও ভুল করেছিলাম। টিভিতে তাকে যখন দেখতাম তখন মনে হয়েছিল উনি গরিব মানুষের জন্য লড়াই করছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর সেই ভুল ভেঙেছে।

তিনি বলেন, ‘দিদি গরিবের টাকা লুটে নিয়েছে। তাকে চিটফান্ড দুর্নীতির প্রতিটি টাকার হিসেবে দিতে হবে। অন্যদেশের লোক এনে নির্বাচনী প্রচার করা হচ্ছে। ধ্বংসের রাজনীতি করার জন্য এসব করা হচ্ছে।’প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার। এভাবে সাত ধাপে ভোটগ্রহণের পর ২৩ মে ভোট গণনা করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর