নিজের প্রশংসা শুনে কেঁদে ফেললেন নরেন্দ্র মোদী

আবেগতাড়িত এক মহিলার কথা শুনে চোখে জল রাখতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই মহিলা বলেছিলেন, “আমি ভগবান দেখিনি, কিন্তু ভগবানের রূপে আপনাকে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।”

সরকারের দেওয়া ওষুধে চিকিৎসা খরচ গিয়েছে কমে। আর তার ফলেই শেষপর্যন্ত কথা বলতে পারছেন দীপা সাহা। সৌজন্যে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা। ভিডিয়ো কন্ফারেন্সে অসুস্থ মহিলার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী।

প্যারালাইসিসে পঙ্গু হিয়ে গিয়েছিলেন দীপা সাহা। কথাও বন্ধ হয়ে গিয়েছিল। স্বামী অসুস্থ। এরকম এক অবস্থায় সংসার চালানোই দায়। প্রতি মাসে লাগতো ১২০০০ টাকার ওষুধ। শেষপর্যন্ত সহায় হয়ে দাঁড়ায় প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি প্রকল্প। এর ফলে ১২০০০ হাজার টাকা ওধুধের খরচ কমে হয় ১৫০০ টাকা। সেকথাই প্রধানমন্ত্রীকে জানিয়ে ধন্যবাদ দিলেন দীপা।

প্রধানমন্ত্রীকে ভিডিয়ো কন্ফারেন্সে দীপা বলেন, ‘কথা বলতে পারতাম না। চিকিৎসা চলছিল কিন্তু ওষুধের দাম প্রচুর। আমার স্বামীর পঙ্গু। ফলে ঘর চালানোই দুস্কর হয়ে পড়েছিল। কিন্তু যখন থেকে সরকারি ওষুধ পেতে শুরু করি তখন থেকে অনেকটাই সুস্থ্য।’ দীপার ওই কথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী।

দীপা বলেন, ডাক্তাররা বলেছিলেন কোনও আশা নেই। কিন্তু আপনার আশীর্বাদে এখন অনেকটাই সুস্থ্য। এখন কথা বলতে পারি। অনেক আনাকে সাহায্যও করছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর