লাখোকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষণ পরিবেশন

আব্দুল মোমেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের এক সাথে ১ হাজার ৮৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাখোকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশন করেছে।

শনিবার বেলা ১১ টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে এই ভাষণ পরিবেশন করা হয়। একই সাথে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে লাখোকণ্ঠে উচ্চারণ করা হয় বঙ্গবন্ধুর ভাষণটি।

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে লাখোকণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পরিবেশন অনুষ্ঠানে জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন।

লাখোকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি দিনাজপুরের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র গোস্বামী বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ভাষণ উচ্চারণ করে এবং তার সাথে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীরা এই ভাষণটি উচ্চারণ করে।

এর আগে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ও পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর