আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে নারী সম্মেলন ও গুনী নারীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সকালে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন নন্দন ফাউন্ডেশনের উদ্যোগে নারী সম্মেলনে গুনী নারীদের সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারী কলেজ প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। নন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজু আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা ও নারী উদ্যোক্তা রুপালী প্রভা নাথ, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মনির হোসনে, মাছরাঙা টেলিভিশন ও মানবকন্ঠ জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ নারী জয়ীতা আয়োশা আক্তার।
সম্মেলন শেষে তিনি ক্যাটাগরিতে তিনজন উদ্যোক্তা নারী সংবর্ধনা দেয়া হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস