যুবসমাজ এখন নেতাদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেই বড় নেতা হতে চায় বলে মন্তব্য করেছেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
গতকাল শুক্রবার(৬ মার্চ) বিকেলে কচুয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন যুবসমাজ আর আগের মতো রাজনীতি নিয়ে কোনও বই পড়ে না। তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে। নেতাদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেই বড় নেতা হতে চায়। এভাবে মেধাবী নেতা হওয়া সম্ভব নয়। তাদের আরও বেশি পড়াশোনা করতে হবে। বেশি জানতে হবে।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম মাফুজুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, আওয়ামী লীগ নেতা শিকদার আবুবকর, সিকদার ফিরোজ আহম্মেদ, মো. ফিরোজুল ইসলাম ও নাজমান সরোয়ার।
প্রতিনিধি সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি