ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১২টায় সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুল মিলনায়তনে উক্ত আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।

বিদ্যালয়টি পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে ৭ই মার্চ উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর