উদীচী’র আয়োজনে কুড়িগ্রামে আলোক প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ
১৯৯৯ সালে যশোরে অনুষ্ঠিত উদীচীর কেন্দ্রীয় সম্মেলনের ৩য় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর অতর্কিত বোমা হামলায় নিহত উদীচীর শিল্পী-কর্মীদের হত্যার বিচারের দাবিতে ৬ই মার্চ সারাদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে কুড়িগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের আয়োজনে বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও আলোক প্রজ্বলন করা হয়। শুক্রবার রাত ৮টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি নেজামুল হক বিলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম উদীচীর সাবেক সহ সভাপতি মাহবুবার রহমান মোমিন, কমিউনিষ্ট পাটির সাধারন সম্পাদক নুর মোহাম্মদ আনছার আলি,কমিউনিস্ট পাটির সহ অসাধারন সম্পাদক আক্তারুুল ইসলাম রাজু,প্রচ্ছদের সভাপতি জুলকারনাইন স্বপন।
বক্তারা যশোর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান।
সভাটি পরিচালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের দপ্তর ও সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন।
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রতিবাদী কবিতা পাঠ করেন উদীচীর সদস্যগণ।।
বার্তা বাজার / ডব্লিও.এস