৭ মার্চ উপলক্ষে তিতাসে আ’লীগের আলোচনা সভা

কুমিল্লার তিতাস উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে তিতাস উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরি (সি আইপি)।

সভায় আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, মহিলা ভাাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ওপূর্ণবাসন সম্পাদক দেওয়ান মো. জাহাঙ্গীর, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি, আনোয়ার হোসেন ভূইয়া, যুগ্ম সম্পাদক শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জাহাঙ্গীর,মজিদপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার,সাতানী ইউপি চেয়ারম্যান সামসু উদ্দিন আহম্মেদ প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোঃ তোফাজ্জল হোসেন সাদ্দামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভার অতিথিরা তাদের বক্তেব্য বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষনের সেই ঐতিহাসিক ৭মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।১ ৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে(বর্তমানে সোহরাওর্দী উদ্যান) লাখ লাখ মুক্তিকামী মানুষের জনসমুদ্রে দাড়িয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে ছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন পরিবেশন করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর