কেমন করে ভুলি তার সে গর্জন ‘ধরায় দেবানি’!: আসিফ নজরুল

বিভিন্ন সময় বিভিন্ন ব্যাক্তিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

এবার মাশরাফি নিয়ে শনিবার সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ড. আসিফ নজরুল।

তার স্ট্যাটাসটি তুলে ধরা হল:

মাশরাফিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, জীবনে একটা দুটো ভুল সব অর্জনকে ম্লান করতে পারে না। রাতের ভোটের রাজনীতিক হিসেবে মাশরাফি মানুষকে যতটা কষ্ট দিয়েছেন, ক্রিকেটার হিসেবে আনন্দ দিয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি। দেশকে করেছেন গৌরবান্বিত অজস্র বার।

ঢাবি অধ্যাপক বলেন, কেমন করে ভুলি তার সে গর্জন ‘ধরায় দেবানি’! ওয়েষ্ট ইন্ডিজে অধিনায়কত্ব বদলির সময় সাকিবের প্রতি মহত্ব। অজস্র বিজয়ে জীবনপন যুদ্ধ। আর অনেক বছরের সুনিপুন অধিনায়কত্ব।

‘বিদায়কালে অধিনায়ক মাশরাফির জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা।’

প্রসঙ্গত মাশরাফির এমপি হওয়ার নির্বাচন নিয়ে বিতর্ক ও অভিযোগ রয়েছে। এমনকি তার নিজের আসনেও। মাশরাফি তার আসনের একটি কেন্দ্রে একাই সব ভোট পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য বেশ চাউর হয়েছিল। বিএনপি, জাতীয় পার্টিসহ সবাই সেই কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর