৭ মার্চ পালন না করা স্বাধীনতাকে অস্বীকার করার শামিল : তথ্যমন্ত্রী

৭ মার্চ পালন না করা স্বাধীনতাকে অস্বীকার করার শামিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড, হাছান মাহমুদ। তিনি বলেন, সমগ্র জাতি ৭ মার্চ পালন করলেও বিএনপি পালন করে না। এটা তাদের রাজনৈতিক হীনমন্যতা।

শনিবার (০৭ মার্চ) রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি আশা করব নেতিবাচক রাজনীতি পরিহার করে বিএনপি ভবিষ্যতে ৭ মার্চ পালন করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বর্তমানে দুর্বার গতিতে এগিয়ে চলছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে কয়েক দশক আগেই বাংলাদেশ সমৃদ্ধশালী ও শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর