আইসিসির ওয়েবসাইটে তুলে ধরা হল মাশরাফির অবদানের কথা

অধিনায়ক হিসেবে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিই ছিল বাংলাদেশ ক্রিকেট দলের মাশরাফীর বিদায়ী ম্যাচ। মাশরাফির বিদায় নিয়ে বিশ্ব গণমাধ্যমের গুরুত্বের সঙ্গে সংবাদ ছাপিয়েছে। আইসিসির ওয়েব সাইটেও বাংলাদেশের ক্রিকেটে মাশরাফীর অবদানের কথা তুলে ধরা হয়েছে। একাধিক সংবাদ করেছে ক্রিকেটের জনপ্রিয় মাধ্যম ক্রিকইনফো।

এছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য,অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বেশ গুরুত্ব পেয়েছে মাশরাফীর নেতৃত্বে বাংলাদেশের শেষ ম্যাচ খেলার খবরটি।

প্রিয় সতীর্থকে স্মরণ করে ফেসবুকে পোস্ট করেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং বাকি ক্রিকেটাররাও। দেশের ক্রিকেট সমর্থকরাও মাশরাফীকে নিয়ে আবেগঘন পোস্ট করেছে ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর