গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকাল ১০টায় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন । এসময় সূরা ফাতেহা পাঠের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , তার পরিবার ও মহান স্বাধীনতার যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ।
পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং রুমে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান সহ , প্রশাসনিক কর্মকর্তা , বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।
এ সময় উপাচার্য অধ্যাপক (ভারপ্রাপ্ত) ড. মোঃ শাহজাহান বলেন, “১৯৭১ সালে বাংলাদেশ বেতারের বজ্রকন্ঠ নামক অনুষ্ঠানে ৭ ই মার্চের ভাষণ প্রচার করা হতো । এ ভাষণটি ছিল বাঙ্গালী জাতীর মুক্তির অন্যতম দিশা । এ ভাষণের উৎসাহ আর উদ্দীপনা নিয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা কামী বাঙ্গালীরা স্বাধীনতার সূর্য সিনিয়ে আনতে সক্ষম হন ।
এছাড়াও জোহরবাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ৷
বার্তা বাজার / ডব্লিও.এস