ঝিনাইদহে ছাত্রশিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের এক জামায়াত নেতার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে জেলা শিবিরের সাবেক সভাপতি শাহাবুদ্দিন, কালীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক আলামিন হোসেন রয়েছেন।
পুলিশ জানায়, শিবিরের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে উপজেলার বেথুলি গ্রামের জামায়াত নেতা নিজাম উদ্দিনের বাড়িতে বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। ওই সময় বাড়ির মালিক নিজাম উদ্দিন, শিবির নেতা শাহাবুদ্দিন, সোহাগ হোসেন, আলামিন হোসেন এবং আট শিবির কর্মীকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান শিবির নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস