ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর স্মৃতি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ৷
শনিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অবস্থিত ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে একটি মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয় । প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন , ১৯৭১ সালের এই দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আপামর বাঙ্গালী জনতা পাকিস্থানীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’
বার্তা বাজার / ডব্লিও.এস