ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বেলা ১২ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে গিয়ে শেষ হয়। এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ। পরে বঙ্গবন্ধুর ম্যুরাল মৃত্যুঞ্জয়ী মুজিবে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বঙ্গবন্ধু পরিষদ, ইবি শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ বাঙালি জাতির একটি অলিখিত ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা যেমন ব্রিটিশ জাতিকে দিক-নির্দেশনা দিয়েছিল, সেরকম বাঙালি জাতির ইতিহাসের গতিধারা পরিবর্তনের রূপরেখা লুকায়িত আছে বঙ্গবন্ধুর ১৯ মিনিটের ১১০৭ টি শব্দ সম্মিলিত মহান এ ভাষণে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর