সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে রাজপরিবারের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ভাই এবং একজন সাবেক ক্রাউন প্রিন্স।
নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শুক্রবার সকালের দিকে রাজপরিবারের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃত রাজপরিবারের ওই সদস্যরা হলেন, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ, সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ এবং প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।
ধারণা করা হচ্ছে, দেশটির পরবর্তী বাদশাহ হতে আগে থেকেই রাস্তা পরিষ্কার করছেন প্রিন্স সালমান। তার ক্ষমতা গ্রহণে বাধা হতে পারে এমন লোকদের আগে ক্ষতাচ্যুত করেছেন। সাম্প্রতিক গ্রেফতার হওয়া তিন সদস্যের ক্ষেত্রেও এমনটিই ঘটতে পারে। কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়েও পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।
বার্তা বাজার / ডব্লিও.এস