বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত।
শুক্রবার(৬ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আরব টাইমসের খবরে বলা হয়েছে, ৬ই মার্চ থেকে এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হবে। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো, ভারত, শ্রীলঙ্কা, মিশর, ফিলিপাইন, সিরিয়া ও লেবানন।
কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দেয়া বিবৃতিতে জানানো হয়, এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
করোনাভাইরাস যেন দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
বার্তাবাজার/কে.জে.পি