রাজধানীর একটি বাসা থেকে দুই শিশুর লাশ উদ্ধার

রাজধানীর একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পুড়িয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

শনিবার (৭ মার্চ) সকালে খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি বাসা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশুর নাম মেহজাবিন আলিফ ও জান্নাতুল ফেরদৌস। এদের একজনের বয়স ১১ ও অপরজনের বয়স ৬ বছর। মায়ের নাম পপি। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও বটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, শিশু দুটিকে হত্যার পর গায়ে আগুন দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন মা পপি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর