ফরিদপুরে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুরের সদর উপজেলায় অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক ৯.৪৫ মিনিটের সময় উপজেলার ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের বারোখাদা এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

১নং ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয় পরে আমি বিষয়টি পুলিশসহ সবাইকে জানাই। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্যর ফোন পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে আমরা এখনো লাশের পরিচয় নিশ্চিত হতে পারেনি। আমরা লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তিনি আরো বলেন আশা করছি দ্রুত সময়ে অপরাধীদের আটক করা সম্ভব হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর