উরুগুযে এবং লন্ডনে ১১ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ শনিবার (৭ মার্চ) দেশে ফিরবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতির উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান বিকাল ৪টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী জানান, কাতার এয়ারওয়েজের (কিউআর ২) একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন রাষ্ট্রপতি।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত মাসের ২৬ ফেব্রুয়ারি উরুগুয়ের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার তার সফরসঙ্গী ছিলেন। ।বাসস।
বার্তা বাজার / ডব্লিও.এস