রাজধানীতে বাসের ধাক্কায় ঢাবি শিক্ষার্থী নিহত

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ফয়সাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (০৬ মার্চ) রাত ৮টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এনা পরিবহনের একটি বাস মহাখালীর দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন আরোহী ফয়সাল আহমেদ। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘাতক বাসটিকে পুলিশ জব্দ করলেও দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পালিয়ে যান চালক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর