ইহুদিবাদি রাষ্ট্র ইসরাইলের সংসদে প্রথমবারের মত হিজাব পরে প্রবেশ করেছেন ইমান ইয়াসিন খতিব নামের আরবের এক সংখ্যালঘু নারী মুসলিম এমপি। তিনি ‘আরব পার্টি’র হয়ে দেশটির নির্বাচনে লড়েছিলেন।
সংসদে বিজয়ী ইমান ইয়াসিন হিজাব পরে, মাথায় স্কার্ফ পরে প্রবেশ করেন। আরব পার্টি আরব সংখ্যালঘুদের ২১ শতাংশ ভোট পেয়েছে। এই সংখ্যালঘুরা ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনি হলেও নাগরিকত্বের ভিত্তিতে তারা ইসরাইলি।
৫৫ বছর বয়সী ইমান ইয়াসিন খতিব ৪ সন্তানের জননী। এ নারী এমপি জাতীয় রাজনীতিতে প্রবেশের আগে নাজারেত শহরের উপকণ্ঠে ইয়াফাত আন-নাসরেহ গালিলি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের পরিচালক ছিলেন।
এক সংবর্ধনা অনুষ্ঠানে ইয়াসিন খাতিব বলেন, হিজাব পরার জন্য আমি জনগণকে কাছে টেনেছি বিষয়টা এরকম না। আমার যোগ্যতা ও আমার কমিউনিটি আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, এমপি নির্বাচিত হওয়ার পর ইমান ইয়াসিন খতিব তার এলাকায় ব্যপকভাবে সংবর্ধিত হয়েছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস