৭ মার্চ আলাদা আয়োজনের দরকার নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭ মার্চ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এর জন্য আলাদা কোন আয়োজনের দরকার নেই। বাঙ্গালি জাতির হাজার বছরের ইতিহাসে ৭ মার্চ এক অবিস্বরণীয় দিন।

শনিবার (৭মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘৭ মার্চের ভাষণ ও দিবসটি যারা মানে না তারা প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করছে।’

১৯৭১ সালের ঐতিহাসিক এদিনে ঢাকার রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। বজ্রকন্ঠে সেদিন তিনি ঘোষনা দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।’

জাতির পিতার ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষনা বাঙালি জাতি পেয়েছিল স্বাধীনতার দিকনির্দেশক।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর