বিজিবির ৬ সদস্যের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগ এনে বিজিবির ছয় সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় হাবিলদার ইসহাকসহ ছয়জনের নামে মামলা নেয় মাটিরাঙ্গা থানা পুলিশ।মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভূঁইয়া মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির গুলিতে নিহত মফিজ মিয়ার ছেলে মানিক মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

গত মঙ্গলবার (০৩ মার্চ) গাজীনগর এলাকায় চারটি কাঁঠাল গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যসহ পাঁচজন নিহত হন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর