ইতালিতেও ভয়াবহ করোনাভাইরাস, ২৪ ঘন্টায় ৪৯ জনের মৃত্যু

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। দেশটিতে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাড়ালো ১৯৭ জনে।

এর আগে বৃহস্পতিবার দেশটিতে ১ দিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪১ জন। এখন পর্যন্ত ইতালিতে ৪ হাজার ৬শ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর তা বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত যতজন এই ভাইরাসে মারা গেছে বা আক্রান্ত হয়েছে তার অধিকাংশই চীনে।

অপরদিকে, চীনের বাইরে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রায় এক লাখ মানুষ বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে চীনের মূল ভূখণ্ডে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর