জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, ‘বিএনপি এখন নেতৃত্ব শূন্য। দলটির এক নেতা কারাগারে, আরেক নেতা বিদেশে পলাতক রয়েছেন। এখন কোনও সাংগঠনিক ভিত্তি নেই বিএনপির।
শুক্রবার (০৬ মার্চ) রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জেলা জাপা কার্যালয়ে এক কর্মী সভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জাতীয় পার্টিতে এখন কোনও বিভক্তি নেই। কেউ বিভক্তির চেষ্টা করলে অতীতের মতো আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। যতটুকু আছে তা সাময়িক।
তিনি আরও বলেন, ‘এখন সবার একটাই দায়িত্ব দলকে সুসংঠিত ও শক্তিশালী করা। আওয়ামী লীগ ছাড়া দেশ পরিচালনা করার ক্ষমতা জাতীয় পার্টির আছে। এদিকে লক্ষ রেখেই কাজ করতে হবে।’
ক্যাসিনোর গড ফাদার এবং পাপিয়া কাণ্ডে জড়িতদের মুখোশ খুলে দিয়ে সবাইকে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
বার্তাবাজার/এমকে