ঢাকার ধামরাইয়ে ঘুমের ব্যাঘাত ঘটায় নারীসহ একই পরিবারের ৩ জনকে ধারালো অস্ত্রের কোপে হত্যার চেষ্টা চালানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় বোয়াইল ইউনিয়নের পশ্চিম খড়ারারচর গ্রামে এ ঘটনা ঘটনো হয়।
গুরুতর আহতরা হলেন আনছার আলী, তার স্ত্রী নিলুফা বেগম ও ছেলে মানসুর মিয়া। প্রচণ্ড রক্তক্ষরণরত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেয়ার পথেও বাধা দেয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তাদেরকে হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনছার আলীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
জানা যায়, বিকালে ওই গ্রামের বাসিন্দা আনছার মিয়া তার টিনের ঘরে কাজ করছিলেন। এ সময় লোহা পেটানোর শব্দে প্রতিবেশী আবুল কালাম আজাদের ঘুম ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি সদলবলে ধারালো অস্ত্র নিয়ে ছুটে আসেন এবং আনছার আলীকে বেধড়ক কোপান। ডাক-চিৎকারে স্ত্রী নিলুফা বেগম ও ছেলে মানসুর রহমান তাকে রক্ষায় এগিয়ে আসেন। হামলাকারীরা তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে ধামরাই থানার এসআই শেখ কামরুল ইসলাম।
বার্তাবাজার/এসজে