ডাকাতদের দুই গ্রুপের গুলাগুলিতে নিহত ১

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতপরিচয় এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইদল ডাকাতের মধ্যে গুলিবিনিময়ের শব্দ শুনে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের লাশ উদ্ধার করি।

একটি চাপাতি উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্র জানায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর