বিয়ে করতে কোর্টে এসে বাল্যবিয়ের দায়ে কারাগারে হবু বর

মানিকগঞ্জ জেলা জজ কোর্টে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে গেল হবু বরসহ তিনজন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী বদির উদ্দিনের চেম্বারে তারা বিয়ে করতে আসে। তখন বাল্যবিয়ের অপরাধে তাদের আটক করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকা থেকে নবম শ্রেণির স্কুলছাত্রীকে কোর্টে নিয়ে এসে বিয়ে দেয়ার চেষ্টা করেন কনের বাবা হযরত আলী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে কনের বাবা হযরত আলী, ঘটক হরমত আলী এবং বিয়ে করতে আসা যুবক মনির হোসেনকে আটক করা হয় বলে নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর