সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বারসহ ১ যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (৬ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে সোনারবারগুলো উদ্ধার হয়। আটককৃত যুবক কেঁড়াগাছির সীমান্তবর্তী খালধার এলাকার আবুল হোসেনের পুত্র মোহাম্মদ বুদু হোসেন (৩৫) ।
বিজিবি জানায়, তলুইগাছা ক্যাম্পের নায়েক সুবেদার সবুর এর নেতৃত্বে কাঁকডাঙ্গা বিওপির নায়েক শওকত ও রাকিবের নেতৃত্বে বিজিবির একটি প্লাটুন গোপন সংবাদের ভিত্তিতে বুদু হোসেনের বাড়িতে অভিযান চালায়।
এসময় বুদুকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে লুকানো ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।
উদ্ধারকৃত স্বর্ণ ও ব্যক্তিকে আটক করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
বার্তাবাজার/এসজে