বৈদ্যুতিক খুঁটি মাথায় পড়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে সিমেন্টের তৈরি বৈদ্যুতিক খুঁটি মাথায় পড়ে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবাকী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আইয়ুব আলী শেখ (৫৫)। তিনি শ্যামনগর উপজেলার সোরা গ্রামের পানাউল্লাহ শেখের ছেলে।

মৃতের স্বজনরা জানান, সারা গ্রামের আইয়ুব আলী শেখ ও একই গ্রামের শাহ আলম শুক্রবার দুপুর ১২টার দিকে নওয়াবাকী বাজার থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা নওয়াবাকী স্কুলের পাশে পৌঁছানার পর একটি ট্রাক থেকে সিমেন্টের তৈরি বৈদ্যুতিক খুঁটি নামানোর সময় একটি পোষ্ট আইয়ুব আলী ও শাহ আলমের মাথায় পড়ে। এতে তারা গুরুতর জখম হলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব আলী মারা যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর