কোন দেশে কত মানুষ মারা যাবে করোনা ভাইরাসে?

চীন থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা নিয়ে গবেষণা চালিয়েছে অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষদের একতি দল। তারা জানান, এই ভাইরাসেরে আক্রমণ নিম্নমাত্রার হলেও দেড় কোটি, মাঝারি মাত্রার হলে ৩ কোটি ৮০ লাখ এবং বিপর্যয়কর হলে ৬ কোটি ৮০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

গবেষকরা জানান, একেবারে নিম্নমাত্রার মহামারী হলেও বৈশ্বিক প্রবৃদ্ধি কমে আসতে পারে ২ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার।

তাদের গবেষণা মতে, সংক্রমণে বেশি মানুষ মারা যাবে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও জার্মানিসহ আরও কয়েকটি দেশে।

নিম্নধাচের মহামারী হলে চীন এবং ভারতে কয়েক মিলিয়ন করে মানুষ মারা যাবে। যুক্তরাজ্যে ৬৪ হাজার, জার্মানিতে ৭৯ হাজার এবং ফ্রান্সে ৬০ হাজার মানুষ মারা যেতে পারেন।

বড় ধরণের মহামারী হলে শুধু চীনেই মারা যাবে এক কোটি ২০ লাখ, যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ, ব্রিটেনে ২ লাখ ৯০ হাজার মানুষ। জার্মানি এবং ফ্রান্সেও একইভাবে লাখ লাখ মানুষের মৃত্যু হবে বলে তাদের ধারণা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর