ইসরাইলের সংসদে প্রথমবারের মত হুইজাব পরিহিত কোনো মুসলিম নারী এমপি হিসাবে প্রবেশ করেছেন আরবের সংখ্যালঘু নারী ইমান ইয়াসিন খাতিব।
চলতি সপ্তাহে আরব পার্টি ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনি তবে নাগরিকত্বের ভিত্তিতে ইসরাইলি সংখ্যালঘুর ২১ শতাংশ ভোট পেয়েছে। সেই দলের নির্বাচিত এমপি হিসাবে সম্প্রতি ইসরায়েলের সংসদে মাথায় স্কার্ফ ও হিজাব পরে প্রবেশ করেন ইমান ইয়াসিন।
চার সন্তানের মা ৫৫ বয়সী এই মহিয়সী জাতীয় রাজনীতিতে প্রবেশের আগে নাজারেত শহরের উপকণ্ঠে ইয়াফাত আন-নাসরেহ গালিলি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের পরিচালক হিসেবে চাকরি করতেন।
ইমান ইয়াসিন জানান, আমি হিজাব পরার কারণে বিভিন্ন পর্যায়ে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু আমি সবসময় মানুষকে বলেছি, আমি কি পরেছি তা নয়, বরং আমি কী তা দেখুন।
(রয়টার্স)
বার্তাবাজার/এসজে