টেকনাফে পুলিশের গুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে পুলিশের সাথে ডাকাতদলের গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের অন্তত ৩সদস্য। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি।

৬মার্চ (শুক্রবার) বিকাল ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাবিরছড়া পাহাড়ে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা ডাকাত জকিরের ভাগীনা ডাকাত মোঃ অজিজ উল্লাহ(৩০)।

টেকনাফ থানার ওসি তদন্ত এবি এম দোহা জানান, শুক্রবার উপজেলার টেকনাফ সদর ইউনিয়ন হাবিরছড়া গহীন পাহাড়ে অস্ত্রধারী একদল ডাকাত অবস্থানের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দাকাত দল এলোপাতাড়ী গুলিবর্ষন শুরু করে।

ডাকাত দলের ছোড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালায়। পরে ঘটনা স্থল তল্লাশী করে দেশীয় তৈরি ১টি এলজি বন্দুক, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড খালী খোসাসহ আজিজ উল্লাহর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর