মুরাদনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কুমিল্লার মুরাদনগরে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনা মুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস চেকআপ করা হয়।

“রক্তের গ্রুপ জেনে নিন, মানব সেবায় রক্ত দিন” এই স্লোগান কে সামনে রেখে শুক্রবার দিনব্যাপী
রঘুরামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে, রঘুরামপুর গ্রামের সমাজসেবামূলক সংগঠন প্রত্যাশার উদ্যোগে এবং বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক এর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি ২০২০ ইং সম্পন্ন করা হয়।

এ সময় গ্রামের প্রায় দুই শতাধিক পুরুষ-মহিলা এবং ছাত্র ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস এবং ব্লাড পেশার নির্ণয় করা হয় সাথে স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- প্রত্যাশার সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সামছুজ্জামান, সদস্য হাবিব,সালাম,আসিক, সজীব, প্রমুখ। এবং বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক এর ইয়াছিন আরাফাত এর নেতৃত্বে কয়েকজন সদস্য সার্বিক সহায়তা করেন।

প্রত্যাশা র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মানুষের জন্য যদি কিছু না করতে পারি তাহলে মানুষ হলাম কেন? আমার প্রিয় জন্মভূমিতে অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেনা। ইতিপূর্বে কোন সংগঠন এরকম প্রোগ্রাম করেনি তাই তাদের রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে মূলত এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।’ এবং পাশাপাশি ডায়াবেটিস নির্ণয় ও ব্লাড পেশার মেপে দেওয়ার মাধ্যমে গ্রামবাসীকে সেবাপ্রদান নিশ্চিত করার জন্য ই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এ ছাড়া জরুরি প্রয়োজনে প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা থাকা দরকার।এভাবে প্রত্যাশা সংগঠন এর ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর