মেধাবী শিক্ষার্থীরা স্বনির্ভর জাতি গঠনে ভূমিকা পালন করবে: ড. আনোয়ার হোসেন
শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আত্মার উৎকর্ষ সাধন। শুধু ডিগ্রি অর্জনের শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। আমি মনে করছি আজকের এ মেধাবী ছাত্র-ছাত্রীরা আলোকিত, উৎকর্ষিত মানুষ হয়ে একটি দরদী, কল্যাণমুখী স্বনির্ভর জাতি গঠন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে ভূমিকা রাখবে।
শুক্রবার (০৬ মার্চ) রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এসব কথা বলেন। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনকের জন্মশতবার্ষীকী উপলক্ষে আমার বেতনের অর্ধেক টাকা বঙ্গবন্ধুর ট্রাষ্টে দান করেছি, আর অর্ধেক টাকা শিক্ষার উন্নয়নে রামগঞ্জে সকল শিক্ষার্থীদের দান করলাম।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার মান, উন্নয়ন অনেক ধাপ এগিয়ে গেছে। শিক্ষার্থীরা তোমাদের অনেক দায়িত্ব। তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কেও সচেতন হতে হবে। দেশ গড়ায় নিজেদের মানোনিবেশ করতে হবে। আমাদের প্রত্যেককে নিজেদের আরো সমৃদ্ধ করতে হবে। বিশ্বকে জয় করতে হবে। এটা করতে গিয়ে যেন আমরা আমাদের শেকড়কে না ভুলি।
পুঁথিগত বিদ্যার বাইরেও শিক্ষাগ্রহণ করার অনেক বিষয় আছে এবং তা গ্রহণে আমাদের চেষ্টা থাকা উচিত। নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের জীবনের শক্ত ভিত তৈরিতে সাহায্য করে। দেশকে এগিয়ে নিতে হলে ছাত্র-ছাত্রীদের নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এর জন্য কঠোর অনুশীলন ও অধ্যবসায় প্রয়োজন। অনুষ্ঠানটি কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়।
রামগঞ্জ মডেল কলেজের উপাধ্যক্ষ মো আলাউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও রামগঞ্জ মডেল কলেজের উপাধ্যক্ষ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক,টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জেহসান ইসলাম, জামালপুর জজকোটের সিনিয়র সহকারি জজ মোঃ ইকবাল হোসেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান,রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ফারুক,বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শেখ, সাবেক মেয়র বেল্লাল আহমেদ, স্বাগত বক্তব্য দেন চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইন্জিনিয়ার শাহিন আলম।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দেশের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিভন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধানগন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া,করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক,কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাচির উদ্দিন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, ইছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদ উল্যাহ, চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বনফুল, সদস্য অধ্যাপক হাবিব উল্যা, অধ্যাপক সমর দাস,দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম,মাসুম বিল্লাহসহ প্রমুখ।
সংগঠনের বৃত্তি অনুষ্ঠানে ১৫৩ টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ টি উচ্চ মাধ্যমিক বিদালয়ের মোট ৭০০ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহন করে এতে ২০১৭,২০১৮ ও ২০১৯ সালের মোট ১৮৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
বার্তাবাজার/এমকে