আলোচিত নারী ব্যবসায়ী ও মাদক মামলার দায়ে গ্রেফতার শামীমা নূর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বানানো এবং তার কর্মকাণ্ডে সমর্থন ও অংশ নেয়ার দায়ে নেতৃত্ব হারাতে পারেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল।
‘দুই মাসের মধ্যে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। আগামী ১১ মার্চ শেষ হতে যাচ্ছে যুব মহিলা লীগের বর্তমান কমিটির মেয়াদ। গ্রেফতার হওয়ার পর পাপিয়াকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’ বলে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অত্যন্ত কঠোর। তিনি কোনো ধরনের ছাড় দিতে নারাজ। দলীয় পদ-পদবি ব্যবহার করে যারা অপকর্ম করবেন, তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে তার।
উল্লেখ্য, ২০১৭ সালের সম্মেলনে দ্বিতীয় মেয়াদে যুব মহিলা লীগের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পান নাজমা আক্তার ও অধ্যাপিকা অপু উকিল।
বার্তাবাজার/এসজে