কোন প্রাণী থেকে করোনাভাইরাস ছড়িয়েছে তা নিশ্চিত করে না বলা গেলেও ধারণা করা হচ্ছে বাদুড়, সাপ ও বনরুই এই তিনটি প্রাণী থেকেই করনোর প্রাদুর্ভাব শুরু হয়েছে।
গত ৫ বছরের নভেম্বরে চীনে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন করোনা বাড়ার আশংকায় বন্ধ করে দেয়া হয় বন্যপ্রাণীর ব্যবসা। পাশাপাশি খাবার হিসেবে বন্যপ্রাণী হত্যাতেও আসে নিষেধাজ্ঞা। মহামারি রোধ করতে চীন তার আকর্ষণীয় বন্যপ্রাণী শিল্পের লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নেয়।
এ লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘বাস্তুসংস্থান, বৈজ্ঞানিক ও সামাজিক অবস্থার জন্য গুরুত্বপূর্ণ স্থল বন্যপ্রাণী’র সব ধরনের পালন ও খাদ্য হিসেবে ভোগ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
চীনে খাদ্য হিসেবে বহু আগেই থেকেই বন্যপ্রাণী হত্যা করা হয়। এছাড়াও ওষুধ, পোশাক, অলঙ্কার তৈরিসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বন্যপ্রাণী। এর পরিপ্রেক্ষিতে চীনে বন্যপ্রাণীকে খাদ্য হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
এর আগেও বহুবার তাদের বিদঘূটে খাদ্যাভ্যাসের কারণে ভাইরাসে আক্রান্ত হতে হয়েছে।
বার্তাবাজার/এসজে