দুইদিনের ব্যবধানে তামিমের জায়গায় লিটন

এতদিন ধরে দেড়শ রানের ক্লাব নিজের দখলে রেখেছেন তামিম ইকবাল। দুইটি দেড়শ রানের ইনিংস খেলেন এই দেশসেরা ওপেনার। যার সবশেষটি ছিলো আবার চলতি সিরিজেরই দ্বিতীয় ম্যাচে। নিজের ২০০৯ সালে করা ১৫৪ রানের রেকর্ড ভেঙে তামিম খেলেছিলেন ১৫৮ রানের অসাধারণ এক ইনিংস।

তামিমের করা সেই নতুন রেকর্ডটিকে দুই দিন মাত্র টিকতে দিলেন আরেক ওপেনার লিটন দাস। তামিম রেকর্ড গড়েছিলেন মঙ্গলবার। আর তিনদিনের মাথায় শুক্রবার সে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস। সেটিও তামিম ইকবালকে অপরপ্রান্তে রেখেই।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ৪০।৫ ওভার ব্যাট করে থামলেন লিটন। ১৪৩ বলে ১৭৬ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান । এই ব্যাটিংয়ে তিনি ভেঙেছেন যেমন তামিমের সর্বোচ্চ রানের রেকর্ড, তেমনি নতুন করে গড়েছেন এক ইনিংসে সর্বোচ ছয়ের রেকর্ডটিও।

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস

১। লিটন দাস – ১৭৬ বনাম জিম্বাবুয়ে (২০২০)
২। তামিম ইকবাল – ১৫৮ বনাম জিম্বাবুয়ে (২০২০)
৩।। তামিম ইকবাল – ১৫৪ বনাম জিম্বাবুয়ে (২০০৯)
৪। মুশফিকুর রহীম – ১৪৪ বনাম শ্রীলঙ্কা (২০১৮)
৫। ইমরুল কায়েস – ১৪৪ বনাম জিম্বাবুয়ে (২০১৮)

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর