দিল্লীতে মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

ভারতের দিল্লীতে মুসলিম গণহত্যা,নির্যাতন ও পবিত্র মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) জুম্মার নামাজের পরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও ধর্ম প্রাণ মুসল্লীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলমিক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান,পঞ্চগড় ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা মোবাশ্বের হােসেন ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি সৈয়দ মোঃ সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক মাওলানা সোহেল রানা,বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলী, ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি কামরুল হাসান প্রধান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভারতের দিল্লীতে মুসলিম গণহত্যা,নির্যাতন ও পবিত্র মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদ এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের তীব্র নিন্দা জানান তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর