প্রতিবছরের মত এইবছরেও ব্যান্ড গানের ভক্তদের জন্য আনন্দের খবর নিয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা’ কনসার্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই কনসার্ট এবছর শুরু হবে দুপুর ১টায়। সকাল ১০.৩০ এ গেট খোলে দেয়া হবে দর্শক শ্রতাদের প্রবেশের জন্য। চলবে রাত ১১টা অবধি।
মুজিব বর্ষকে ঘিরে এইবারের জয়বাংলা কনসার্ট পেয়েছে ভিন্নতা। ইয়াং বাংলার তত্ত্বাবধায়নে ষষ্ঠবারের মত হওয়া এই আয়োজনের শুরু হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। বরাবরের মত এইবারেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণের প্রচারতো আছেই।
এপরি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫টি ব্যান্ড একের পর এক উঠবে মঞ্চে। তারপর শুরু হওয়া মূলপর্বে এফ মাইনর, শূন্য, এভোয়েড রাফা, ভাইকিংস, লালন, আরবোভাইরাসের মত নামকরা ব্যান্ডগুলোর পাশাপশি মঞ্চে উঠবে জনপ্রিয় গায়ক মিনার।
পুরো কনসার্টে ব্যান্ডদলগুলোর গানের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ঐতিহাসিক উক্তি দিয়ে সাজানো হয়েছে।
কনসার্টে প্রবেশের নিয়মাবলী নিয়ে ইয়ং বাংলার ফেসবুক পেইজে দেয়া হয়েছে একটা ভিডিও। সেটা ভালকরে দেখলে যে কেউ কোনো ভোগান্তি ছাড়াই প্রবেশ করতে পারবে স্টেডিয়ামে।
বার্তাবাজার/এসজে