র‍্যাবের অভিযানে অস্ত্রধারী এক রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে অবৈধ অস্ত্রসহ এক অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী শিয়াইল্লা ঘোনা গ্রামের নতুন জামে মসজিদের পূর্ব পার্শ্বে প্রধান সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ২৬ নং ক্যাম্পের, ব্লক এফ/১’র বাসিন্দা মৃত মোঃ সুলতানের ছেলে মোঃ ইয়াকুব (৫৫)।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষটি নিশ্চিত করে জানান, কয়েকজন অস্ত্র ব্যবসায়ী একটি বাসযোগে উখিয়ার পালংখালী হতে টেকনাফের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করা হয়।

কিছুক্ষণ পর একটি বাস চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেতদেয়। এসময় বাস থেকে নেমে ২জন পালিয়ে গেলেও মোঃ ইয়াকুবকে আটক করে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর