ওভার কমিয়ে খেলা শুরুর প্রস্তুতিঃ সিলেটে বৃষ্টি এরই মধ্যে থেমে জাওয়ায় খেলা শুরুর প্রস্তুতি নিচ্ছেন দায়িত্বরত আম্পায়াররা। আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে দুই দল। তবে বৃষ্টিতে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকায় ৭ ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ দুই দলই ৪৩ ওভার ব্যাটিং করবে। সেক্ষেত্রে বাংলাদেশ আর ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে।
সিলেটে বৃষ্টির প্রকোপঃ ৩৪তম ওভার চলাকালীন বৃষ্টি হানা দেয় সিলেটে। এরপর বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। মাঝে কিছুক্ষণের জন্য বৃষ্টির প্রকোপ কমে আসলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি।
লিটনের পর সেঞ্চুরির অপেক্ষায় তামিমঃ লিটনের পর এবার টানা দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় আছেন অভিজ্ঞ ওপেনার তামিম। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৭৯ রান সংগ্রহ করেন তিনি। আর তাঁর সঙ্গী লিটনের সংগ্রহ ১০২ রান। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম।
বার্তাবাজার/কেএ