চট্টগ্রামে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

চট্টগ্রামে মাদকের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৬ মার্চ) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকা থেকে মোহাম্মদ সেলিম (৩০) নামে উক্ত আসামীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গ্রেফতার সেলিম একজন কুখ্যাত মাদক কারবারি। ২০১১ সালে নগরীর ডবলমুিরং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দায়েরকৃত মামলায় ২০১৯ সালের জুলাই মাসে রায় ঘোষণা করা হয়। উক্ত রায়ে আসামী সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়।

এছাড়াও কোতোয়ালি থানায় আরেকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি সে। সাজা হলেও দীর্ঘ দিন যাবত সে পলাতক ছিল এবং ফেরারি অবস্থাতেও মাদক কারবারে জড়িত ছিল। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম ও সোর্স সদা সক্রিয় ছিল। যার প্রেক্ষিতে শুক্রবার সকাল ৮টার দিকে নগরীর স্টেশন রোড এলাকায় সে অবস্থান করছে বলে নিশ্চিত হলে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, সেলিম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও কদমতলী বাস স্টেশন সংলগ্ন এলাকা মাদকের সবচেয়ে বড় আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে পরিচালিত মাদক সিন্ডিকেটের নেতা ছিল। বরিশাল কলোনিতে দীর্ঘদিন যাবত ছিল তার মাদকের রমরমা ব্যবসা। পথ শিশু ও কিশোর বয়সী বস্তির ছেলেদের দিয়ে সুকৌশলে চালাতো তার মাদক ব্যবসা!

গ্রেফতার সেলিম চৌদ্দ জামতলা বস্তির মোহাম্মদ হানিফের ছেলে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং রবিবার তাকে আদালতে হাজির করে রায় বাস্তবায়নের কার্য্যক্রম চলছে বলে জানান ওসি মহসিন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর